ঢাকাThursday , 9 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজস্ব বাস্তবায়ন ও আদায়ই হবে বাজেটের মূল চ্যালেঞ্জ

Link Copied!

IBFBনিউজ ডেস্ক : ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের রাজস্ব আদায়ে যে লক্ষ্যমাত্রা তা অর্জন, সব উন্নয়ন ব্যয় যথাযথভাবে বাস্তবায়ন এবং বেসরকারি বিনিয়োগ বৃদ্ধিই মূল চ্যালেঞ্জ বলে মনে করে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি)।
বুধবার জাতীয় প্রেসক্লাবে জাতীয় বাজেট ২০১৬-১৭ এর ওপর আইবিএফবি তার প্রতিক্রিয়া প্রকাশে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন মত ব্যক্ত করে।
সংবাদ সম্মেলনে আইবিএফবি সভাপতি হাফিজুর রহমান খান বলেন, বাজেটের আকার ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে। এটি আমাদের অর্থনৈতিক অগ্রগতির ও সক্ষমতার পরিচায়ক। সার্বিক দিক বিবেচনায় ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকা আকারের একটি বাজেট প্রস্তাব করার সক্ষমতা অর্জন করাও নিঃসন্দেহে একটি উৎসাহব্যঞ্জক ব্যাপার। যার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।
তিনি বলেন, গত ২০১৪-১৫ ও ২০১৫-১৬ অর্থবছরের বাজেট পূর্ববর্তী বছরের বাজেটের তুলনায় যথাক্রমে ১২ দশমিক ৫৯ শতাংশ এবং ১৭ দশমিক ৮০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২১ সালের মধ্যে মধ্য আয়ের দেশ গড়তে ভবিষ্যতেও বাজেটের আকার বৃদ্ধি ক্রমবর্ধমান ধারা অব্যাহত রাখা প্রয়োজন।
তিনি আরো বলেন, প্রস্তাবিত বাজেটে চলতি অর্থবছরের রাজস্ব লক্ষ্যমাত্রারর চেয়ে এবার প্রায় ৩৫ শতাংশের বেশি রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এ লক্ষ্যমাত্রা নিঃসন্দেহে চ্যালেঞ্জিং। অপরদিকে, বার্ষিক উন্নয়ন কর্মসূচিসহ (এডিপি) সব উন্নয়ন ব্যয় যথাযথভাবে বাস্তবায়ন এবং বেসরকারি বিনিয়োগ বৃদ্ধিও একটি বড় চ্যালেঞ্জ।
হাফিজুর রহমান খান বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্রমবর্ধমান ধারা ধরে রাখার জন্য বেসরকারি বিনিয়োগ আরও বৃদ্ধি করতে হবে। এছাড়া ভবিষ্যতে জিডিপির প্রবৃদ্ধি ১০ শতাংশে উন্নতি করার লক্ষ্যে মধ্য ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা ও কৌশল প্রণয়ন করা উচিত।
সংবাদ সম্মেলন থেকে আইবিএফবির কিছু সুপারিশ তুলে ধরা হয়। সুপারিশগুলোর অন্যতম হচ্ছে- প্যাকেজ ভ্যাটের পরিমাণ বৃদ্ধি করার ফলে ভোক্তা পর্যায়ে প্রভাব পড়বে। তাই আগামী অর্থবছরে বিদ্যমান ভ্যাট ব্যবস্থা অব্যাহত রাখা, রপ্তানি মূল্যের ওপর উৎসে কর প্রস্তাবিত ১ দশমিক ৫০ শতাংশ থেকে কমিয়ে আনা, ভ্যাটের পরিবর্তে আয়করের মতো প্রত্যক্ষ করা আদায় বাড়ানোর ব্যাপারে জোর দেয়া, বাজার অর্থনীতিতে পুঁজিবাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই পুঁজিবাজারে আস্থার সঙ্কট দূর করতে এবং সাধারণ বিনিয়োগকারীদের বিনিয়োগে উৎসাহ বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার সুপারিশ করে আইবিএফবি।