ঢাকাTuesday , 7 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জর্দানের ফিলিস্তিনি শিবিরে হামলা: ৩ গোয়েন্দা কর্মকর্তা নিহত

Link Copied!

jordanআন্তর্জাতিক ডেস্ক : জর্দানের রাজধানী আম্মানের বাইরে এক ফিলিস্তিনি উদ্বাস্তু শিবিরে হামলার ঘটনায় সে দেশের তিন গোয়েন্দা কর্মকর্তাসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে এক ফিলিস্তিনি যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার সকালে রাজধানীল বাইরে অবস্থিত বাকা শিবিরের গোয়েন্দা দপ্তরে ওই হামলা চালানো হয়। জর্দান সরকারের মুখপাত্র মোহাম্মদ আর মোমানি ওই হামলাকে ‘পৃথক ও বিচ্ছিন্ন ঘটনা’ হিসেবে উল্লেখ করেছেন। যদিও এর আগে একে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করেছিল জর্দান সরকার।
স্থানীয় সময় সকাল ৭টায় অনুষ্ঠিত ওই হামলায় মোট পাঁচজন নিহত হয়েছেন। এদের তিনজন গোয়েন্দা কর্মকর্তা, একজন নিরাপত্তা রক্ষী এবং বাকি একজন টেলিফোন অপারেটর। ২২ বছরের এক ফিলিস্তিনি যুবক ওই হামলা চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তবে এটি কোনো সন্ত্রাসী হামলা নয়। ওই এলাকায় মসজিদ সংক্রান্ত এক বিরোধকে কেন্দ্র করে হামলার ঘটনাটি ঘটে।
১৯৪৮ সালে মধ্যপ্রাচ্যে জোরপূর্বক ইসরায়েল রাষ্ট্র সৃষ্টির পর ৭০ লাখের বেশি ফিলিস্তিনি ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিল। এদের বেশিরভাগই জর্দানে আশ্রয় নিয়েছে।