ঢাকাTuesday , 7 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভোটার হচ্ছেন ১১১ ছিটমহলবাসী

Link Copied!

sitmohalলালমনিরহাট প্রতিনিধি : বিলুপ্ত ছিটমহলবাসীকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
গতকাল সোমবার এ সংক্রান্ত একটি চিঠি বলে লালমনিরহাট জেলা নির্বাচন অফিস সূত্র জানিয়েছে।
চিঠির বরাত দিয়ে এক অফিস সহকারী জানান, আগামী ১৫ জুলাই থেকে এ কাজ শুরু হওয়ার কথা। এরই ধারাবাহিকতায় স্থানীয় সরকার মন্ত্রণালয় বাংলাদেশের ১১১টি বিলুপ্ত ছিটমহল ২৫টি ইউনিয়নের সঙ্গে যুক্ত করে একটি তালিকা তৈরি করেছে। যা সম্প্রতি ইসিতে পাঠিয়ে দেয় মন্ত্রণালয়ে। সেই তালিকা ধরে ভোটার তালিকা করবে ইসি। এর মধ্যে রয়েছে লালমনিরহাটের ৫৯টি, পঞ্চগড়ের ৩৬টি, কুড়িগ্রামের ১২টি ও নীলফামারীর ৪টি ছিটমহল।
জেলা নির্বাচন অফিস সূত্র জানিয়েছে, আগামী ১৫ জুন নতুন ভোটার তালিকা তৈরি করে কোড নম্বর দেবে ইসি। এরপর ২৬ জুন তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ করা হবে। আগামী ১৫ থেকে ২১ জুলাই বাড়ি বাড়ি গিয়ে ভোটারের তথ্য সংগ্রহ করা হবে। ভোটারদের ছবি সংগ্রহ করা হবে ২১-২৭ জুলাই পর্যন্ত। ১ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। খসড়া ভোটার তালিকা সংশোধনী করে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আগামী ৪ সেপ্টেম্বর।
এক পরিসংখ্যান অনুযায়ী ছিটমহলগুলোর মোট জনসংখ্যা ৩৭ হাজার ৫৩৫ জন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এলাকা পুনর্বিন্যাস অনুযায়ী, লালমনিরহাটের ৩টি উপজেলার ৯টি ইউনিয়নের সঙ্গে ৫৯টি ছিটমহল ছিটমহল যুক্ত করা হয়েছে।
লালমনিরহাট জেলা নির্বাচন কর্মকর্তা একে এম ফলজুল হক বলেন, ‘আগামী ১৫ জুন থেকে জেলার ৩টি উপজেলার ৫৯টি ছিটমহলে ভোটার তালিকার কাজ শুরু হবে। তবে সীমানা জটিলতার কারণে কাজে বিলম্ব হতে পারে।’