ঢাকাMonday , 6 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টার্গেট কিলিং আন্তর্জাতিক চক্রান্ত

Link Copied!

kamal-Home-ministerনিজস্ব প্রতিবেদক : কিছু বিদেশি গোয়েন্দা সংস্থা এবং দেশীয় কিছু রাজনীতিক মিলে টার্গেট কিলিং করছে বলে মনে করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করতে আন্তর্জাতিক চক্রান্ত হচ্ছে।
সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব ঘটনায় আইএস জড়িত নয়। আইএসের নামে বায়বীয়ভাবে এসব ঘটনা ঘটানো হচ্ছে। এসব হত্যাকাণ্ড আন্তর্জাতিক ষড়যন্ত্রের ফল। এ ধরনের হত্যাকাণ্ড সম্পর্কে আমাদের কাছে অনেক তথ্য আছে। অনেক রাজনীতিবিদ ও সাধারণ মানুষ এ ষড়যন্ত্রে জড়িত রয়েছেন। আমাদের কাছে প্রমাণ আছে’।
বাবুল আক্তারের স্ত্রী হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করা হবে জানিয়ে তিনি বলেন, পুলিশের মনোবল ভেঙে দিতেই বাবুল আক্তারের স্ত্রীকে হত্যা করা হয়েছে। খুব শিগগিরই আমরা আপনাদের সামনে মিতু হত্যাকারীদের হাজির করবো। দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো নারীর ওপর এ ধরনের হামলা হবে, সেটা আমাদের ধারণার বাইরে ছিল। আইএসের নাম করে যারা মানুষ হত্যা করছে, তারা আসলে কী চায়? কোন ধরনের রাষ্ট্র কায়েম করতে চায় তারা? প্রশ্ন করেন মন্ত্রী।
আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘পুলিশ সদস্য ও তাদের পরিবারের নিরাপত্তার বিষয় নিয়ে চিন্তা করছি। পুলিশ সদস্য ও তাদের পরিবারের নিরাপত্তার উদ্যোগ নিচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়’।
তিনি বলেন, ‘আমরা সব খুনিদের ধরে বিচারের সম্মুখীন করবো। এ ধরনের টার্গেট কিলিংয়ের ঘটনার ৩৭টি মধ্যে ৩৫টির চার্জশিট দেওয়ার জন্য প্রস্তুত করা হয়েছে’। টার্গেট কিলিং ঠেকাতে দু’জনের বেশি যাত্রী মোটরসাইকেলে যাতায়াত করতে পারবেন না বলে মন্ত্রী যোগ করেন।