ঢাকাMonday , 6 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বলিউডের ছবিতে হলিউড সুপারস্টার ডেনিয়েল!

Link Copied!

denielবিনোদন ডেস্ক : বলিউড থেকে রীতিমত হলিউডে যাওয়ার হিড়িক লেগে গেছে। হলিউডের সিনেমায় মেধাবী অভিনেতা ইরফান খানতো এরইমধ্যে নিজের অবস্থান পাকাপোক্তই করে ফেলেছেন। আর সম্প্রতি ইরফানের পর বলিউড থেকে হলিউডে যাত্রা দিয়ে মোটামুটি তোলপাড় ফেলে দিয়েছেন আবেদনময়ী অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাডুকোন। কিন্তু এসব খবর ছাপিয়ে এবার শোনা যাচ্ছে হলিউড থেকে বলিউডের সিনেমায় আসছেন ‘জেমস বন্ড’ খ্যাত হলিউডের সুপারস্টার অভিনেতা ডেনিয়েল ক্রেইগ! প্রিয়াঙ্কা-দীপিকারা যখন হলিউডমুখি, তখন বলিউডের সিনেমায় অভিনয়ের কথা শোনা যাচ্ছে সর্বশেষ জেমস বন্ড সিরিজের হিট সিনেমা ‘স্পেক্টর’-এর সুপারস্টার ডেনিয়েল ক্রেইগ। অন্তত টাইমস অব ইন্ডিয়া এমন খবরই প্রকাশ করলো।
হ্যাঁ। টাইমস অব ইন্ডিয়া এবং জি-নিউজের বরাত দিয়ে জানা যায়, বলিউডের নির্মাতার ছবিতে শিগগিরই দেখা যেতে পারে জেমস বন্ড খ্যাত ডেনিয়েল ক্রেইগকে। তারা আরো জানায়, বলিউডের ‘হাসিল’ খ্যাত মেধাবী নির্মাতা টিংমাংশু ধুলিয়ার আসন্ন সিনেমায় দেখা যাবে ডেনিয়েলকে।
প্রসঙ্গত, জেমস বন্ড সিরিজের বহুল আলোচিত ছবি ‘স্পেক্টর’ মুক্তি পায় গত বছরের নভেম্বরে। মুক্তির পর থেকেই ছবিটি বক্স অফিসেও ব্যাপক সাড়া ফেলে। নির্মাতা স্যাম মেন্ডেজের পরিচালনায় তিন বন্ড গার্ল, ‍তিন বন্ড ভিলেইনের জমজমাট ছবিটি বছরের শীর্ষ দশ ছবির তালিকায় জায়গা করে নেয়। ছবিতে বন্ড গার্লের চরিত্রে প্রথমবার অভিনয় করেন মনিকা বেলুচ্চি। ডেনিয়েল ক্রেগের অভিনয়ের পাশাপাশি বন্ড ভিলেন ক্রিস্তফ ওয়াল্টজের অভিনয় বেশ সাড়া ফেলেছে।