বিনোদন প্রতিবেদক : সঙ্গীতশিল্পীর পর এবার নতুন পরিচয়ে ভক্তদের সামনে আসছেন পড়শী। রেডিও জকি হিসেবে শিগগিরই যাত্রা শুরু করছেন তিনি। জাগো এফএম’র নতুন শো ‘পড়শী নাইট’ নিয়ে হাজির হচ্ছেন তিনি। প্রতি রবিবার রাত দশটা থেকে বারোটা পর্যন্ত শ্রোতাদের কানে কানে থাকবেন পড়শী।
পড়শী জানালেন, ‘আপাতত ছয়মাসের জন্য প্রোগ্রামটির সঙ্গে চুক্তি হয়েছে। এখানে একদম আরজে হিসেবেই থাকছি আমি। প্রোগ্রামে বিভিন্ন ধরনের গান থাকবে। আমি আমার বিভিন্ন এক্সপেরিয়েন্স শেয়ার করবো। তাছাড়া প্রত্যেক শোতেই চমক রাখার চেষ্টা করবো। মাঝে মাঝে গেস্ট থাকবে।’
এছাড়া ঈদকে সামনে রেখে বেশ কিছু মিউজিক ভিডিওর পরিকল্পনা করেছেন পড়শী। জোয়েল মোর্শদ ও আরেফিন রুমির সঙ্গে একাধিক মিউজিক ভিডিওর পরিকল্পনা চলছেও বলে জানান তিনি। রমজানের মধ্যেই গানগুলোর ভিডিও শ্যুট করবেন। এছাড়া শামিম আহমেদ রনির ‘মেন্টাল’ সিনেমায় অভিনয় করছেন পড়শী। এর আগে একদফায় শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন। রোজার মধ্যে আরেক দফায় শুটিং করবেন। পাশাপাশি স্ট্রেজ শোও নিয়মিতিই করছেন তিনি।

