ঢাকাMonday , 6 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিকাশে দেয়া যাবে ল্যাবএইডের বিল

Link Copied!

bkashঅর্থনৈতিক প্রতিবেদক : এখন থেকে ল্যাবএইড হাসপাতালে (ডায়াগনস্টিক) চিকিৎসা সেবা সংক্রান্ত বিল প্রদান করতে পারবেন বিকাশ দিয়ে। এ বিষয়ে বিকাশ ও ল্যাবএইডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
রোববার বিকাশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ চুক্তির ফলে ল্যাবএইডের (ডায়াগনস্টিক) সকল শাখায় বিলের পেমেন্ট বিকাশ করা যাবে। বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার রেজাউল হোসেন এবং ল্যাবএইডের হেড অব বিজনেস মোস্তফা মাহবুব হাসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
বিকাশগ্রাহককে প্রথমে *২৪৭# এ ডায়াল করে বিকাশ মেন্যুতে যেয়ে ‘৩’ নির্বাচিত করে ‘পেমেন্ট’ পছন্দ করতে হবে। এরপরে বেশ কিছু ধাপ অনুসরণ করে সেবাটি গ্রহণ করা যাবে।