বিনোদন ডেস্ক : পর্ন ইন্ডাস্ট্রি ছেড়ে একটু সুসময়ের আশায় সেই কবে থেকে বলিউডে খুঁটি গেড়েছেন ইন্দো-কানাডিয়ান অভিনেত্রী সানি লিওন। কিন্তু এখন পর্যন্ত বলিউডের কোনো বড় তারকা অভিনেতার সঙ্গে কাজের সুযোগটিই পেলেন না। বলিউডের প্রথম সারির অভিনেতারা সানির নাম শুনলেই নাক ছিঁটকান। আর সেই সময় কাছে ডেকে নিলেন বলিউডের কিং খান খ্যাত তারকা অভিনেতা শাহরুখ খান!
তিনিই সানিকে তার আসন্ন সিনেমা ‘রইস’-এ ঠাঁই দিলেন। ছবিতে শাহরুখের সঙ্গে একটি আইটেম গানে নাচবেন তিনি। আর এতেই শাহরুখে মুগ্ধ সানি লিওন। প্রথম সারির নায়কদের মধ্যে সবাই যখন সানিকে পাত্তা দিচ্ছিলেন না, তখন ‘রইস’ ছবিতে শাহরুখের সঙ্গে কাজের অভিজ্ঞতাকে জীবনের সেরা মুহূর্ত বলেও মনে করছেন সানি।
এবার সানি লিওনকে আরো একবার অন্য এক খানের বিপরীতে দেখা যাবে। তবে এবার কোনো গান বা ছোট চরিত্রে নয়‚ এই ছবিতে সানিকে প্রধান নায়িকার চরিত্রেই দেখা যাবে। আমির কিংবা সালমান খানের সঙ্গে না হলেও সালমানের ভাই আরবাজ খানকে নায়ক হিসেবে পাচ্ছেন সানি লিওন। পরিচালক রাজীব ওয়ালিয়া তার প্রথম ছবির জন্য পছন্দ করলেন আরবাজ খান এবং সানি লিওনকে। শোনা যাচ্ছে এই মিউজিক্যাল রোমান্সের নাম রাখা হয়েছে ‘তেরে ইন্তেজার’।

