ঢাকাSaturday , 4 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেরিলিন মনরোর সাথে ওমর সানি

Link Copied!

OMARSANIবিনোদন প্রতিবেদক : মৌসুমী ফিরে এসেছেন কিন্তু থেকে গেছেন ওমর সানি। কানাডায় স্বস্ত্রীক লম্বা সফর শেষে একজন যখন দেশের পথে অন্যজন তখন উড়াল দিয়েছেন আমেরিকায়। সেখানে পুত্র ফারদীন আছেন। পড়াশোনা করতে ছেলেকে পাঠিয়েছেন এই দূরে। তাই দেখতে আসা।
হলিউডে ছেলে ফারদীন একটি সিনেমার সহকারী পরিচালক হিসেবেও যুক্ত হয়েছেন। সানিকেও দেখা গেলো সেখানে। তাও বিশ্বতারকাদের মাঝখানে।মেরিলিন মনরোর পাশে দাঁড়িয়ে দেখা গেলো এক রোমান্টিক সানিকে।
শুধু কি মনরো? ব্রুসলি, গড ফাদার খ্যাত হলিউডের তুমুল জনপ্রিয় অভিনেতা মারলন ব্রান্ডো, জেমস বন্ড খ্যাত পিয়ের্স ব্রসনেন, এলভি প্রিসলি সবার সাথেই ছবি তুলেছেন সানি। তবে বাস্তবের নয়, মোমের তারকাদের সাথে।
টরেন্টোতে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে সেখানেও মৌসুমীসহ ঘুরে বেরিয়েছেন নায়াগ্রা জলপ্রপাত, নায়াগ্রা জলপ্রপাত, ফ্লাওয়ার ক্লক, হ্যামিলটন সিটিসহ অনেক জায়গায়।
সেখানে, একটি টেলিছবিতেও কাজ করছেন জনপ্রিয় এই দুই তারকা। আফতাব বিন তমিজের রচনায় এই টেলিছবির নাম ‘অতীত হারিয়ে খুঁজি’। সানি ও মৌসুমীকে নিয়ে কানাডায় চিত্রায়িত এ টেলিছবিটি ঈদে যে কোনো একটি টিভি চ্যানেলে প্রচার হবে বলে জানা যায়।