বিনোদন ডেস্ক : সংখ্যা বিচারে পিথাগোরাস নাকি বলেছিলেন, তিন একটি শক্তিশালী সংখ্যা! আর এই শক্তিশালী সংখ্যার মুখোমুখিই যেন হতে চলেছেন বলিউড কিং শাহরুখ খান ও আনুশকা শর্মা! হ্যাঁ, এটা প্রায় নিশ্চিতই ছিল যে রাবনে বানা দে জুড়ি এবং যাব তাক হ্যায় জান সিনেমার পর আবারও একসঙ্গে জুটি বাধতে চলেছেন শাহরুখ-আনুশকা! আর এটা অফিশিয়ালি ঘোষণা দিলেন ছবির নির্মাতা ইমতিয়াজ আলী। এমনকি কোথায়, কবে শুটিং করবেন সে বিষয়েও জানিয়ে দিয়েছেন তিনি।
রাবনে বানা দে জড়ি এবং যব তক হ্যায় জান সিনেমার পর আবারও বলিউড বাদশা শাহরুখের বিপরীতে অভিনয় সুযোগ পেলেন এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মা। ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ নির্মাতা ইমতিয়াজ আলীর আসন্ন সিনেমায় শাহুরুখের বিপরীতে দেখা যাবে তাকে। এরইমধ্যে ছবির শুটিংয়ের সময়, স্থান সবকিছুই জানিয়ে দিয়েছেন ইমতিয়াজ আলী।
মোটামুটি নিশ্চিতই ছিল ‘তামাশা’ খ্যাত মেধাবী নির্মাতা ইমতিয়াজ আলীর পরবর্তী ছবিতে প্রথমবারের মত চুক্তিবদ্ধ হয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। ইমতিয়াজ আলী আগামি মাসেই বলিউড কিং শাহরুখ খানকে নিয়ে তার প্রথম ছবি নির্মাণের ঘোষণা দিয়েছেন। সেই লক্ষ্যে জুলাইয়ের প্রথমেই তিনি শাহরুখ-আনুশকাকে নিয়ে প্রথমেই উড়াল দিবেন বুদাপেস্ট। সেখানে শুটিংয়ের পর ইউরোপের বিভিন্ন অঞ্চলে লোকেশন পছন্দ করেছেন ইমতিয়াজ। অন্তত ডেকান ক্রনিকল এমনটায় জানিয়েছে।
২০০৮ সালে ‘রাবনে বানা দে জুড়ি’ নামের সিনেমা দিয়ে অভিনয় জগতে পা রাখেন এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মা। ছবিতে তার বিপরীতে অভিনয় করেন বলিউড বাদশা শাহরুখ খান। সৌভাগ্য থাকলে যা হয় আরকি! ফলত প্রথম ছবি দিয়েই বলিউডে প্রতিষ্ঠা পেয়ে যান আনুশকা। এরপর বলিউড বাদশার সঙ্গে ‘যব তক হ্যায় জান’ ছবিতে দ্বিতীয়বারের মত দেখা মেলে তার। যদিও ওই সিনেমায় শাহরুখের নায়িকা ছিলেন ক্যাটরিনা কাইফ।
উল্লেখ্য, নতুন ছবিতে শাহরুখকে নাকি দেখা যাবে একজন শিখ সরদারের চরিত্রে। বলিউড বাদশা শাহরুখ খানকেও দেখা যাবে শিখের চরিত্রে পাগড়ি পরা অবস্থায়!

