ঢাকাSaturday , 4 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সহজ প্রক্রিয়ায় ট্যাক্স ও ভ্যাট সংগ্রহে ডিসিসিআইর আহ্বান

Link Copied!

DCCIঅর্থনৈতিক প্রতিবেদক : ট্যাক্স এবং ভ্যাট সংগ্রহের পক্রিয়া আরও সহজ করার পাশাপাশি ব্যবসা পরিচালনা ব্যয় কমানোর আহবান জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।
প্রস্তাবিত ২০১৬-১৭ অর্থবছরের বাজেট প্রতিক্রিয়ায় পাঠানো এক বার্তায় ডিসিসিআই সভাপতি হোসেন খালেদ এ আহবান জানান।
বার্তায় বলা হয়, প্রস্তাবিত ২০১৬-২০১৭অর্থবছরের জাতীয় বাজেট সম্পর্কে আলোচনার জন্য একটি সভা ডিসিসিআই ভবনে অনুষ্ঠিত হয়। সভায় ডিসিসিআই পরিচালনা পর্ষদের সদস্য ছাড়াও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
বাজেট প্রতিক্রিয়ায় প্রথমেই ‘প্যাকেজ ভ্যাট’ পূনর্বহাল রাখার জন্য প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীকে ডিসিসিআইয়ের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।
ডিসিসিআই মনে করে, চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছে ৭ দশমিক শূন্য ৫ শতাংশ তবে এ লক্ষ্য অর্জনের জন্য ২০১৫-১৬ অর্থবছরে অর্জিত বিনিয়োগ ২১ দশমিক ৭৮ শতাংশ কে ২৭-এ উন্নীত করতে হবে।
এছাড়াও দেশি এবং বিদেশি বিনিয়োগ বাড়ানোর জন্য অবকাঠামো, বিদ্যুৎ, জ্বালানী, বন্দর ব্যবস্থাপনার উন্নয়নের পাশপাশি বিনিয়োগ সংক্রান্ত নীতিমালার সংস্কার জরুরি বলে মনে করছে ডিসিসিআই।
ডিসিসিআই জানায়, ২০১৬-১৭ অর্থবছরে বিদ্যুৎ খাতে বরাদ্দ রাখা হয়েছে ১৩ হাজার ৪০ কোটি টাকা, যা গত অর্থবছরের চেয়ে ৫ দশমিক ২ শতাংশ কম। বিদ্যুৎ খাতে আমদানি নির্ভরতা কমানোর পাশাপাশি স্থানীয় ভাবে বিদ্যুৎ উৎপাদন হ্রাসকৃত মূল্যে সরবরাহ করার প্রতি মনোযোগী হতে হবে।
ডিসিসিআইয়ের সভাপতি হোসেন খালেদ বিদ্যুতের দাম যৌক্তিক পর্যায়ের রাখার আহবান জানিয়ে বলেন, এ অর্থবছরে বাজেট ঘাটতি ৯৭ হাজার ৮৫৩ কোটি টাকা, যা মোট বাজেটের ৫ শতাংশ। সরকার এ ঘাটতি বাজেট মেটাতে গিয়ে ব্যাংক উৎস হতে ৩৮ হাজার ৯৩৮ কোটি টাকা ঋণ গ্রহণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
২০১৫-১৬ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষমাত্রা ১ লাখ ৭৭ হাজার ৪০০ কোটি টাকা থাকলেও ২০১৬-১৭ অর্থবছরে ২ লাখ ৪২ হাজার ৭৫২ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে, যা গত অর্থবছরের তুলনায় প্রায় ৩৭ শতাংশ হারে বেড়েছে।
সহজে আদায় যোগ্য ভ্যাট থেকে এককভাবে সবচেয়ে বেশি রাজস্ব আদায়ের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। এতে করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ক্রয়ের পরোক্ষ করের বোঝা সকল ভোক্তার উপর পড়বে। কারণ ভ্যাট থেকে ৭২ হাজার ৭৬৪ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও শুল্ক থেকে প্রায় ৬০ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বর্তমান বাজেটে বার্ষিক উন্নয়ন প্রকল্প ব্যয় (এডিপি) ১ লাখ ১৭ হাজার ২৭ কোটি টাকা, যা মোট জিডিপি-এর ৬ শতাংশ। কিন্তু এডিপি বাস্তবায়নে ধীরগতি এ ফিন্যানসিয়াল স্পেস ব্যবহার করার সুযোগ নষ্ট করছে। কারণ ২০১৫-১৬ অর্থবছরে মার্চ পর্যন্ত এডিপি বাস্তবায়িত হয়েছে ৫০ শতাংশ। এডিপি বাস্তবায়ন দ্রুতকরণের লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় ভিত্তিক জবাবদিহিতার জন্য একটি টাস্কফোর্স গঠন ও জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন বলে মনে করছে ডিসিসিআই।