ঢাকাFriday , 3 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অমিতাভের সঙ্গীত ভীতি

Link Copied!

amitavবিনোদন ডেস্ক : ‘কাহানি’ ছবির একটি গানে কণ্ঠ দেয়ার পর থেকেই অভিনেতার বদলে সঙ্গীতশিল্পী হিসেবে অমিতাভ বচ্চনের কদর বেড়ে যায় নির্মাতাদের কাছে। একের পর এক ছবিতে গান গাওয়ার প্রস্তাব আসতে থাকে। অনুরোধের ঢেকুর গিলতে গিয়ে এবার ঋভু দাশগুপ্ত পরিচালিত ‘তিন’ ছবিতেও তাকে গান গাইতে হবে। তবে এ নিয়ে বেশ ভীতির মধ্যে রয়েছে অমিতাভ।
সম্প্রতি ‘তিন’ ছবির প্রচারণায় অংশ নিতে এসে তিনি বলেন, ‘আমি সঙ্গীতশিল্পী নই। আমাকে এরকম ভাববেন না। তাছাড়া প্রতিবারই গানে কণ্ঠ দিতে গিয়ে ভয় ভয় লাগে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘তিন’-এর সংগীত পরিচালক ক্লিনটন সেরেজো।
‘তিন’-এ ‘কিউ রে’ গানটি নিজেই গেয়েছেন অমিতাভ। জানা যায়, এখন পর্যন্ত যতটুকু অমিতাভের গলায় রেকর্ড করা হয়েছে, পুরোটাই বাতিল করে দিয়েছেন ক্লিনটন। পরিচালক জানিয়েছেন, রেকর্ডিংয়ের সময় ক্লিনটনকে স্টুডিওতে পাঠাবেন তিনি। সেসব কথা শুনে আরও ভয় পেলেন অমিতাভ।