ঢাকাFriday , 3 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বেলাল খান ও জান্নাত পুষ্পর ‘চুপিচুপি’

Link Copied!

belal-jannatবিনোদন প্রতিবেদক : কন্ঠশিল্পী জান্নাত পুষ্পের ‘মেঘে ঢাকা চাঁদ’, ‘তোমারই মাঝেতে’, ‘ভালোবেসে এই আমাকে’ গানগুলো শ্রোতাদের মাঝে সাড়া ফেলে। তারই ধারাবহিকতায় এ বছর ভ্যালেন্টাইডে তে প্রকাশ করেন তিনি ‘কিছুটা রঙ’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিও। এরইমধ্যে মিউজিক ভিডিওটি দর্শকমহলে বেশ প্রশংসিত হয়।
বতর্মানে জান্নাত পুষ্প ব্যস্ত আছেন ‘চুপিচুপি’ শিরোনামের নতুন একটি সিঙ্গেল নিয়ে। আসছে ঈদে গানটির মিউজিক ভিডিও প্রকাশ করবেন জানান তিনি। গানটিতে তার সঙ্গে দ্বৈত গেয়েছেন বেলাল খান। গানটি লিখেছেন ওমর ফারুক। সুর করেছেন বেলাল খান। সঙ্গীত পরিচালনা করেছেন মুশফিক লিটু।
গানটি প্রসঙ্গে জান্নাত বলেন, ‘গানটির কথা ও সুর চমৎকার। বেলাল ভাই গানটির সুরে নতুনত্ব রাখার চেষ্টা করেছেন। আসছে ঈদে দর্শক শ্রোতাদের মিউজিক ভিডিওটি উপহার দেবো।’