ঢাকাFriday , 3 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাফার সঙ্গে জাহিদ-মিশুর ‘ছেলেমানুষী’

Link Copied!

jahidবিনোদন প্রতিবেদক : নাটকের নাম ‘ছেলেমানুষী’। নাটকটিতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। সঙ্গে আছেন সাফা কবির। মূলত দুজনের ছেলেমানুষীগুলোর ফ্রেমবন্দি করছেন নির্মাতা মোস্তফা কামাল রাজ। রাজধানীর অদূরে পুবাইলে নাটকটির শুটিং চলছে। জাহিদ-সাফা ছাড়াও এতে আরও অভিনয় করেছেন মিশু সাব্বির।
শুটিং সেট থেকে মোস্তফা কামাল রাজ জানালেন, ‘সকাল থেকেই শুটিং চলছে। শুটিংয়ে জাহিদ হাসানসহ অন্যান্য আর্টিস্টরা যোগ দিয়েছেন। নাটকটির শুটিং শুরু হয়েছে ২৩ মে। আজকের মধ্যেই শুটিং শেষ করে ফেলবো আশা করি।’
নাটকটি পরিচালনার পাশাপাশি চিত্রনাট্যও করেছেন রাজ।
এতে আরও অভিনয় করছেন আমিরুল হক চৌধুরী, নবী, রাজু, রেবেকা এবং লীনা। আসছে ঈদে নাটকটি প্রচার হবে এশিয়ান টেলিভিশনে।