ঢাকাThursday , 2 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তৌকির-বিপাশার সফল সফর

Link Copied!

tokir-bipashaবিনোদন ডেস্ক : প্যারিস আর ইতালি দুই দেশ সফর শেষ করে ঘরে ফিরেছেন তারকা দম্পতি তৌকির বিপাশা। এই সফরটা তাদের জীবনে হয়তো স্মরণীয় অধ্যায় হয়েই থাকলো। বিশ্ব-চলচ্চিত্রের সর্ববৃহৎ আসর কান চলচ্চিত্র উৎসবে দেশের সিনেমার প্রতিনিধিত্ব করা আর বর্ণিল সে আয়োজনের অংশ হয়ে ঘুরে বেড়ানোর অভিজ্ঞতাটা নিশ্চয়ই অন্যরকম।
এ উৎসবে তৌকির আহমেদ পরিচালিত চলচ্চিত্র অজ্ঞাতনামা’র বাণিজ্যিক প্রদর্শনী শেষ করেই এ দম্পতি যান ইতালিতে। সেখানে গলফ অব নেপলস-এ এক ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যালেও প্রদর্শিত হয় চলচ্চিত্রটি। আনন্দের খবর হলো এই, এ উৎসবে নতুন চলচ্চিত্র হিসেবে প্রতিযোগিতা বিভাগে অংশগ্রহণ করে ‘জুরি স্পেশাল মেনসন অ্যাওয়ার্ড’ লাভ করেছে। দেশে ফিরে এমনটাই জানিয়েছেন তৌকির।
উৎসবে উপস্থিত থেকে গত ২১শে মে পুরস্কারটি গ্রহণ করেন তিনি। তৌকীর বললেন, ‘খুব ভালো লাগছে এ কারণেই যে, এটি ‘অজ্ঞাতনামা’র প্রথম কোনো আন্তর্জাতিক পুরস্কার লাভ করা।’