বিনোদন প্রতিবেদক : কলকাতার নায়ক ওমের এবার নবাগতা জলি জুটি বেঁধেছেন নবাগতা জলি। এবার তাকে দেখা যাবে ঢালিউড হার্টথ্রব আরিফিন শুভর সঙ্গে। আসছে ১০ জুন মুক্তি পেতে যাচ্ছে এ জুটি অভিনীত যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘নিয়তি’। সম্প্রতি চলচ্চিত্রটির প্রচারণায় গান মুক্তি ঘটছে ইউটিউবে।
রোমান্টিক দৃশ্যে সম্প্রতি আরিফিন শুভ ও জলিকে দেখা গেছে মন হারালো ও তোকে ছাড়া নামের দুটি গানে। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত জাকির হোসেন রাজু পরিচালিত এ ছবির ‘মন হারালো’ নামের রোমান্টিক গানটি গেয়েছেন ন্যানসি ও শান। অন্যদিকে, স্যাড রোমান্টিক গান ‘তোকে ছাড়া’ গেয়েছেন স্যাভি ও মোহাম্মদ ইরফান।

