ঢাকাThursday , 2 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শ্রীমঙ্গল থানায় রেকর্ড পরিমাণ রাজস্ব

Link Copied!

testমৌলভীবাজার প্রতিনিধি : জেলার শ্রীমঙ্গল থানা পুলিশের ১০ মাসের অভিযানে অবৈধ মোটরসাইকেল আটক করে রাজস্ব আয় করেছে ৬৫ লাখ টাকা। রেজিস্ট্রেশনবিহীন অনটেস্ট ও ক্রটিপূর্ণ মোটরসাইকেল আটক ও প্রসিকিউশনের মাধ্যমে ৬৫ লাখ ২হাজার ৪৯২ টাকা রাজস্ব আয় হয়েছে। শ্রীমঙ্গল থানার ইতিহাসে এটি একটি রেকর্ড।
থানা সূত্র জানায়, বছরের ১ আগস্ট থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট রাজস্ব আয় হয় ২২ লাখ টাকা, চলতি বছরের জানুয়ারিতে ২ লাখ ৩১ হাজার ৬৬২ টাকা, ফেব্রুয়ারিতে ৩ লাখ ৫৭ হাজার ৭১৩ টাকা, মার্চ মাসে ৫ লাখ ৭৫ হাজার ৪১৪ টাকা, এপ্রিল মাসে ৬ লাখ ৫৮৩ টাকা এবং মে মাসে রাজস্ব আয় হয় ৫ লাখ ২ হাজার ১২০ টাকা।
শ্রীমঙ্গল থানায় ওসি মাহবুবুর রহমান জানান, রেজিস্ট্রেশনবিহীন অনটেস্ট মোটরসাইকেল নিয়ে অনেকেই ছিনতাই, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমের সঙ্গে জড়িত থাকে। তাই তিনি এ থানায় যোগদান করার পর থেকে তিনি এর বিরুদ্ধে অভিযানে নামে। এ কারণে একদিকে ছিনতাই ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম কমতে থাকে অন্যদিকে, সরকারের রাজস্ব আদায় হয়েছে। তিনি দেশের অন্যান্য থানায় রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, গত বছরের (২০১৫) ২৭ জুলাই মাহবুবুর রহমান শ্রীমঙ্গল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসাবে যোগদান করেন। ওই বছরের ১ আগস্ট থেকে রেজিস্ট্রেশনবিহীন অনটেস্ট মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযানে নামেন এবং ৩১ মে মঙ্গলবার পর্যন্ত ১০ মাসে ৪৪ লাখ ৬৭ হাজার ৪৯২ টাকা রাজস্ব আয় করেন। যা থানার মাধ্যমে এবং রেজিস্ট্রেশনবিহীন অনটেস্ট মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযানে রাজস্ব সর্বোচ্চ আদায়।
এছাড়াও ওসি মাহবুব এই থানায় যোগদানের পর এ পর্যন্ত বিভিন্ন মোটরসাইকেল আরোহীর হেলমেট ব্যবহার না করা, ড্রাইভিং লাইন্সস না থাকাসহ যানবাহনে বিভিন্ন ক্রটিপূর্ণ ২০৩৫টি যানবাহনের বিরুদ্ধে প্রসিকিউশনের মাধ্যমে ২০ লাখ ৩৫ হাজার টাকা রাজস্ব আদায় করেন।