ঢাকাThursday , 2 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাঁচবিবিতে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

Link Copied!

bondukজয়পুরহাট প্রতিনিধি : জেলার পাঁচবিবি উপজেলার রতনপুর সীমান্তবর্তী এলাকায় পুলিশ ও বিজিবি সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ মাদক ব্যবসায়ী তরিকুল ইসলাম নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মাদক ব্যবসায়ী রতনপুর গ্রামের মৃত আয়েজ উদ্দীনের ছেলে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের শালুয়া মহাশ্মাশান এলাকায় পুলিশ-বিজিবি যৌথ অভিযান চালায়। এসময় মাদক ব্যবসায়ীরা দলবদ্ধ হয়ে পুলিশ ও বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশ ও বিজিবি পাল্টা গুলি ছোড়ে। সে সময় গুলিবিদ্ধ হয়ে তরিকুল নামে এক মাদক ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হন। ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্রসহ ২শ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
নিহত তরিকুলের বিরুদ্ধে পাঁচবিবিতে ৯টি মাদক মামলাসহ বিভিন্ন থানায় একডজনেরও বেশি মামলা রয়েছে বলে জানান ওসি।