মানিকগঞ্জ প্রতিনিধি : ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের মানরা এলাকায় পিকআপ চাপায় নুরুল হক (৬৫) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার (১ জুন)সকাল সাড়ে ৮ টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত নুরুল হক সদর উপজেলার জয়রা গ্রামের বাসিন্দা।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, সকালে মহাসড়কে তিনি সাইকেল চালাচ্ছিলেন। এসময় একটি পিকআপ তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

