ঢাকাWednesday , 1 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৬ ব্যক্তি রামেকে

Link Copied!

partiরাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে অজ্ঞান পার্টির শিকার হয়ে অচেতন অবস্থায় পড়ে থাকা ৬ জনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
বুধবার দুপুর পৌনে ২টার দিকে নগরীর নওদাপাড়া এলাকায় সড়কের পাশে অচেতন অবস্থায় তাদের পাওয়া যায়। পরে খবর পেয়ে নগরীর শাহ মখদুম থানা পুলিশ তাদের উদ্ধার করে। তবে সবাই অচেতন থাকায় তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে তারা অচেতন হন। তাদের কাছ থেকে মালামাল হাতিয়ে নিয়ে রাস্তার পাশে ফেলে রেখে যায় বলে ধারণা করা হচ্ছে।
রামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এনামুল হক জানান, শাহ মখদুম থানা পুলিশ নওদাপাড়ায় অচেতন অবস্থায় ৬ জনকে পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে আসেন। তাদের চিকিৎসা চলছে। জ্ঞান ফিরলে সবকিছু জানা যাবে।