ঢাকাWednesday , 1 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে দু’গ্রামবাসীর সংঘর্ষে আহত ২৫

Link Copied!

Songhorsho Bograবাগেরহাট প্রতিনিধি : জেলার মোল্লাহাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন।
বুধবার বেলা পৌনে ১১টার দিকে মোল্লাহাট উপজেলার মৌপুরা ও আস্তাইল গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে এনায়েত চৌধুরী, মনু চৌধুরী, মাসুম চৌধুরী, জানিক চৌধুরী ও চপল চৌধুরীর নাম জানা গেছে।
স্থানীয় গ্রামবাসীর বরাত দিয়ে মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম খায়রুল আনাম জানান, মোল্লাহাট উপজেলার পাশাপাশি মৌপুরা গ্রামের এনায়েত চৌধুরী ও আস্তাইল গ্রামের ইউপি সদস্য সেন্টু খাঁর সঙ্গে স্থানীয় আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জের ধরে সকালে প্রথমে ইউপি সদস্য সেন্টু খাঁর সমর্থকরা প্রতিপক্ষ এনায়েত চৌধুরীর এক সমর্থককে মারধর করে।
এ খবর এনায়েত চৌধুরীর সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়লে উভয়পক্ষ লাঠিসোটা ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে। এতে উভয়পক্ষের অন্তত ২৫ জন জখম হয়েছে।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১৬ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখানে পুলিশি প্রহরা জোরদার করা হয়েছে। আহতদের উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পার্শ্ববর্তী গোপালগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।