ঢাকাWednesday , 1 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় নৌকাডুবিতে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

Link Copied!

boatভোলা প্রতিনিধি : ভোলায় মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় মাছ ধরার একটি নৌকাডুবিতে দুই জেলে ও তাদের ছোটভাই ডুবে যায়। এ ঘটনায় বড় দুইভাইকে উদ্ধার করা গেলেও নিখোঁজ শিশুটির লাশ জালে আটকা অবস্থায় উদ্ধার করা হয়।
বুধবার ভোর ৪টার দিকে সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতুলি এলাকায় মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। মৃত শিশুটির
নাম আরিফ (১০)। তার বাড়ি সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের কাঠির মাথা গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, যাত্রীবাহী লঞ্চ এমভি সম্পদ ঢাকা থেকে আসছিল। এটির ধাক্কায় নৌকাটি ডুবে যায়। তবে লঞ্চের কর্মচারীরা দুই জেলেকে উদ্ধার করতে পারলেও শিশুটিকে পারেননি। পরে এক জেলের জালে লাশ আটকা পরলে সেখান থেকে তাকে উদ্ধার করা হয়।
তুলাতুলি ঘাটের ইজারাদার আসলাম গোলদার জানান, সকাল সাড়ে ১০টার দিকে ঘাটের ২০০ থেকে ৩০০ মিটার দক্ষিণে নদীতে জেলেদের জালে শিশু আরিফের লাশ আটকা পড়ে।
উদ্ধার হওয়া দুই জেলে লোকমান মাঝি ও শরীফুল ইসলাম বলেন, ভাই ছাড়াও তাদের ৬০ হাজার টাকার জাল-নৌকা ডুবে গেছে। ওই নৌকা ছিল তাদের পরিবারের একমাত্র আয়ের উৎস। এমভি সম্পদ লঞ্চটি তুলাতুলি ঘাট ছাড়তে গিয়ে তাদের নৌকাকে ধাক্কা দেয়।