ঢাকাWednesday , 1 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘বিশেষ কারণে’ মুস্তাফিজের সংবর্ধনা স্থগিত

Link Copied!

mustafizসাতক্ষীরা প্রতিনিধি : জেলা প্রশাসন থেকে প্রস্তুতি নিয়েও শেষ পর্যন্ত ‘বিশেষ কারণে’ স্থগিত করেছে কাটার মাস্টার মুস্তাফিজের সংবর্ধনা অনুষ্ঠান। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) জয় করে দেশে ফেরার পর মুস্তাফিজকে সংবর্ধনা দেয়ার প্রস্তুতি নিয়েছিল সাতক্ষীরা জেলা প্রশাসন।
বুধবার (১ জুন) সকালে সংবাদ সম্মেলন করে সংবর্ধনা বাতিলের এ সিদ্ধান্তের কথা জানান সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। তবে মুস্তাফিজের গ্রামের বাড়ি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালি গিয়ে তাকে মিষ্টিমুখ করানো হবে বলে জানিয়েছেন তিনি।
এর আগে আইপিএলে খেলতে যাওয়া জাতীয় ক্রিকেট দলের খেলোয়ার মুস্তাফিজুর রহমান ফিরলে সংবর্ধনা দেয়া হবে বলে প্রস্তুতি নেয় জেলা প্রশাসন। এজন্য করা হয় একটি প্রস্তুতিসভাও।
এদিকে বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে গর্বিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আইপিলে ভালো খেলায় তাকে উইসও করেছেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে মুস্তাফিজকে আরো সাবধানতা অবলম্বন করারও পরামর্শ দিয়েছেন তিনি। তাকে রাষ্ট্রীয় সম্মাননাও জানানো হবে বলেও জানিয়েছেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়।