ঢাকাWednesday , 1 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফের গার্দিওলা-মরিনহো লড়াইটা কেমন জমবে?

Link Copied!

SPORTSস্পোর্টস ডেস্ক : স্প্যানিশ লিগে এল ক্লাসিকোর মতো ঐতিহ্যবাহী ম্যাচে দ্বৈরথটা বেশ জমত হোসে মরিনহো ও পেপ গার্দিওলার। এবার দু’জনের লড়াইটা হবে ইংলিশ প্রিমিয়ার লিগে। ফের গার্দিওলা-মরিনহো লড়াইটা কেমন জমবে? এমন প্রশ্নই ফুটবলপ্রেমীদের।
গত মৌসুমে চেলসি থেকে বরখাস্ত হওয়ার পর ম্যানচেস্টার ইউনাটেডের কোচ হয়েছেন হোসে মরিনহো। আর বায়ার্ন মিউনিখ ছেড়ে ম্যানচেস্টার সিটির কোচের দায়িত্ব নিয়েছেন পেপ গার্দিওলা। সঙ্গত কারণেই এই প্রশ্নটা তাদের শুনতে হচ্ছে, দলের পাশাপাশি কোচ হিসেবে দু’জনের মধ্যকার লড়াই নিয়ে ভাবছেন কি না?
আগের অভিজ্ঞতা নিয়ে হোসে মরিনহো বলেন, ‘আমার অভিজ্ঞতা বলছে, গার্দিওলা আসায় আমি নিশ্চুপ থাকতে পারব না। একটি লিগে (স্পেনের) তার সঙ্গে দু’বছর ছিলাম। সেখানে আমি কিংবা সে চ্যাম্পিয়ন হতো। ব্যক্তিগত লড়াইটাও ছিল। কারণ ক্লাব তো ফল-ই চায়।’
ইংলিশ প্রিমিয়ার লিগে গার্দিওলার দ্বৈরথ নিয়ে ভাবছেন না মরিনহো! চালাক-চতুর কোচের ভাষায়, ‘প্রিমিয়ার লিগের চিত্রটা ভিন্ন। যদি আমি তার কিংবা ম্যানসিটির প্রতি নজর রাখি, আবার সে আমার কিংবা ম্যানইউর দিকে নজর রাখে তাহলে অন্য কেউ চ্যাম্পিয়ন হবে।’
মুখে না বললেও পরোক্ষভাবে লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছেন মরিনহো। এটা হলফ করে বলা যায়। কারণ ম্যানইউর কোচের চাকরি টিকিয়ে রাখা খুব একটা সহজ নয়। অপরদিকে পেপ গার্দিওলা ঠাণ্ডা মাথায় লড়াই চালিয়ে যাবেন। এটাও নির্দ্বিধায় বলা চলে। এখন দেখার বিষয়, লড়াই কতটা জমে!