ঢাকাTuesday , 31 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বজ্রপাতে স্বামী-স্ত্রী-ছেলের মৃত্যু

Link Copied!

fireনোয়াখালী প্রতিনিধি : কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে বজ্রপাতে স্বামী-স্ত্রী ও ছেলে নিহত হয়েছে। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে মুছাপুর ৮নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের জগদানন্দ গ্রামের মোবারক আলী বাড়ির আব্দুল মালেকের ছেলে ছায়দুল হক (২৮) তার স্ত্রী লাইজু আক্তার (২৪) ও তাদের ছেলে মো. ঈমন (২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে কবিরহাটের জগদানন্দে তাদের নিজ গ্রামের বাড়ি থেকে স্ত্রী ও ছেলেকে নিয়ে মোটরসাইকেলযোগে শশুরবাড়ি কোম্পানীগঞ্জের মুছাপুরে যাচ্ছিলেন ছায়দুল হক। পথে মুছাপুর ইউনিয়নের চৌধুরী বাজারের দক্ষিণে পাশের গোলাম রসুলের বাড়ি এলাকায় পৌঁছালে হঠাৎ বৃষ্টি শুরু হয়। পরে তারা মোটরসাইকেল থামিয়ে গোলাম রসুলের একটি গরুর ঘরে অবস্থান করে। এসময় ওই ঘরে বজ্রপাত হলে ঘটনাস্থলে তিন জন নিহত হয়।