ঢাকাTuesday , 31 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাকায় আসছেন ইউসুফ পাঠান

Link Copied!

yousuf-pathanস্পোর্টস ডেস্ক : কয়েক দিন আগে আবাহনীর হয়ে খেলতে ঢাকায় আসেন রজত ভাটিয়া। ভালোই খেলছিলেন তিনি। অলরাউন্ড পারফর্ম করে দলে অবদান রাখেন ভারতীয় এই ক্রিকেটার। তবে ইংলিশ কাউন্টি ক্রিকেটে খেলতে যাওয়ায় ভাটিয়াকে পাচ্ছে না আবাহনী। তার বিকল্প হিসেবে ইউসুফ পাঠানকে দলে টেনেছে তামিম ইকবালের দল।
ঢাকা ‍প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আবাহনী লিমিটেডের হয়ে খেলতে আজ রাত ৯টায় ঢাকায় পা রাখবেন ইউসুফ। এমন তথ্যই নিশ্চিত করেছেন আবাহনীর ক্রিকেট টিমের ম্যানেজার শেখ মামুন।
নবম আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ব্যাট হাতে দারুণ উজ্জ্বল ছিলেন ইউসুফ পাঠান। ১৫ ম্যাচ খেলে নামের পাশে যোগ করেছেন ৩৬১ রান। সাকিব আল হাসানের এই সতীর্থ রজত ভাটিয়ার অভাবটা পূরণ করতে পারবেন বলে আশাবাদী আবাহনীর কর্তৃপক্ষ।