ঢাকাTuesday , 31 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ক্রিকইনফোর সেরা একাদশে মুস্তাফিজ

Link Copied!

mustafizস্পোর্টস ডেস্ক : অভিষেক আসরে চমক দেখিয়েছেন মুস্তাফিজ। আইপিএলে নিজ দল সানরাইজার্স হায়দরাবাদকে করেছেন চ্যাম্পিয়ন। বল হাতে প্রদর্শন করেছেন নিজের নৈপূন্য। সোমবার রাতে দেশে ফিরেছেন এই কাটার মাস্টার। তবে তাকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ গনমাধ্যম।
আইপিএল শেষ। চলছে পারফরমেন্সের কাটাছেড়া। ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো বাছাই করেছে আইপিএলের সেরা একাদশ। যেখান আইপিএলের নিয়ম অনুযায়ী বিদেশি কোটায় জায়গা পেয়েছেন চারজন। সেই হিসাবেও সেরা একাদশে নিজের জায়গা করে নিয়েছেন ১৬ ম্যাচে ১৭ উইকেট নেয়া বাংলাদেশের মুস্তাফিজুর রহমান।
ক্রিনইনফোর সেরা একাদশে দুই ফাইনালিস্ট সানরাইজার্স আর রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর জয়জয়কার।
ইএসপিএন ক্রিকইনফোর আইপিএলের সেরা একাদশ:
বিরাট কোহলি, ডেভিড ওয়ার্নার, এবি ডি ভিলিয়ার্স, লোকেশ রাহুল, ইউসুফ পাঠান, ক্রিস মরিস, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, জুবেন্দ্র চাহাল, ধাওয়াল কুলকার্নি, মুস্তাফিজুর রহমান।