ঢাকাTuesday , 31 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বেনজেমাকে ছাড়াই ফ্রান্সের রোমাঞ্চকর জয়

Link Copied!

FRANCEস্পোর্টস ডেস্ক : দলে নেই সেরা খেলোয়াড় করিম বেনজেমা। সদ্য চ্যাম্পিয়নস লিগের শিরোপাজয়ী রিয়াল মাদ্রিদের অন্যতম সদস্যকে ছাড়াই প্রস্তুতিমূলক ম্যাচে খেলতে নামে ফ্রান্স। তার পরও সোমবার রাতে ন্যানটাসে অনুষ্ঠিত ম্যাচটিতে ৩-২ গোলের ব্যবধানে রোমাঞ্চকর জয় পেয়েছে দিদিয়ের দেশমের দল।
ঘরের মাঠে ম্যাচের ২০তম মিনিটে কিংসলে কোমানের দারুণ ক্রস ধরে ক্যামেরুনের জালে বল জড়ান পিএসজির মিডফিল্ডার মাতুইডি। আর তাতে লিড পায় স্বাগতিক ফ্রান্স। কিন্তু এই লিড বেশিক্ষণ স্থায়ী রইল না। দুই মিনিটের ব্যবধানে ক্যামেরুনকে সমতা এনে দেন ভিনসেন্ট আবুবকর।
খেলার ৪১তম মিনিটে অলিভিয়ের জিরুর গোলে ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ফ্রান্স। এই গোলটি শোধ দিতে বেশ সময় লেগেছে ক্যামেরুনের। নির্ধারিত সময় শেষ হওয়ার দুই মিনিট আগে দেশমের বুকে কম্পন ধরান ক্যামেরুনের এরিক। তখন ম্যাচের ব্যবধান দাঁড়ায় ২-২।
ম্যাচের অন্তিমলগ্নে (ঠিক ৯০ মিনিট) স্বাগতিক শিবিরে হতাশা দূর করেন পায়েট। দুর্দান্ত এক গোল করে স্বাগতিক ফ্রান্সের জয় নিশ্চিত করেন ওয়েস্টহামের এই তারকা ফুটবলার।