বরগুনা প্রতিনিধি : চাঞ্চল্যকর শিশু রবিউল হত্যা মামলার প্রধান আসামি মিরাজের ফাঁসির আদেশ দিয়েছে জেলা দায়রা জজ ও আদালত।
মঙ্গলবার বেলা ১২টার দিকে জেলা দায়রা জজ ও আদালতের বিচারক মো. আবু তাহের ২০২ ধারা প্রমাণিত এ রায় দেন।
রায়ে আরো বলা হয়, আসামি মিরাজের সম্পত্তি বিক্রি করে শিশু রবিউলের বাবা দুলারকে ২০ লাখ টাকা দেয়া হবে। এছাড়া ২০১ ধারর অভিযোগ প্রমাণিত হওয়া ৭ বছরের কাড়াদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ৩ আগস্ট রাতে জালের মাছ চুরির অভিযোগে বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের ছোট আমখোলা গ্রামের দুলাল মৃধার ছেলে রবিউলকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে মিরাজ নামে এক ব্যক্তি। পরে তার মরদেহ পাশের খালে ফেলে রাখে । পরের দিন ৪ আগস্ট বিকেলে স্থানীয় লকরার খালে রবিউলের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। ওই দিনই রবিউলের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় তালতলী থানা পুলিশ।
এ ঘটনায় পাঁচ আগস্ট (২০১৫) শিশু রবিউলের বাবা দুলাল মৃধা বাদী হয়ে তালতলী থানায় একটি হত্যা মামলা দায়ের করে একই এলাকার মো: দেলোয়ার হোসেনের ছেলে মো. মিরাজ এর নামে। ওই দিনই মিরাজকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

