নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অজ্ঞান ও মলম পার্টির ৮ সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার এ তথ্য জানান ডিএমপি মিডিয়া সেন্টারের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান।
তিনি জানান, এ বিষয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

