ঢাকাMonday , 30 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পিসিবি প্রধানের পদ ছাড়ার ইঙ্গিত শাহরিয়ারের

Link Copied!

PCB-presidentস্পোর্টস ডেস্ক : দুই বছরের মেয়াদ শেষে আগামী ২০ আগস্ট পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের পদ থেকে সড়ে দাঁড়ানোর ইঙ্গিত দিলেন শাহরিয়ার খান।
তিনি বলেন, আবারো এখানে থাকবো নাকি সরে দাঁড়াবো- এখনো এ ব্যপারে চূড়ান্ত কোন সিদ্ধান্ত নেইনি। কিন্তু প্রথম যখন আমাকে চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হয় সেখানে দুই বছরের মেয়াদের কথা উল্লেখ ছিল, যা ২০ আগস্ট শেষ হচ্ছে।
যদিও মেয়াদের শেষের দিকে এসে বর্তমান পাকিস্তান জাতীয় দলের হতাশাজনক অবস্থার জন্য তেমন কোন বক্তব্য তিনি দেননি, শুধু বলেছেন, প্রতিটি সময়ই দলের বাজে পারফরমেন্সের পরে বোর্ডের লোকদের সমালোচনায় প্রায়ই নিজেকে হতাশ হতে হয়েছে। টি২০ বিশ্বকাপের পরে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলংকা, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মত দলগুলো কেউই ভাল করতে পারেনি বলে তাদের আমাদের তুলনায় আরো বেশী হতাশ হবার কথা ছিল। কিন্তু পাকিস্তানের এমন অবস্থায় সব দায় দায়িত্ব যেন বোর্ডেরই। যদিও বোর্ড ব্যর্থতার দায় কোনভাবেই এড়াতে পারেনা।
তার মতে সবাইকে বুঝতে হবে খেলোয়াড়দের সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করা, তাদের ও ক্রিকেটীয় অবকাঠামো উন্নতি ও ক্রিকেট উন্নয়নে আর্থিক সুবিধাদি নিশ্চিত করাই বোর্ডের দায়িত্বের মধ্যে পড়ে। শাহরিয়ার খান জানিয়েছেন পিসিবি চেয়ারম্যানের পদের জন্য তিনি কখনই কারো কাছে অনুরোধ করেননি কিংবা এই পদের জন্য উন্মুখ হয়ে বসে থাকেননি। তার মতে, ‘আমি বর্তমানে প্রায় অবসর জীবন যাপন করছি। এর আগেও আমি পিসিবি প্রধানের দায়িত্ব পালন করেছি এবং আমার এই পদের কোন প্রয়োজন নেই, এখান থেকে আমি কোন বেতনও নেইনা। কিন্তু দুই বছর আগে ক্রিকেটীয় বিষয়গুলো যখন সুপ্রীম কোর্টে নিয়ে যাওয়া হয় তখন প্রধান মন্ত্রী ও নাজাম শেঠী আমাকে বোর্ডে আসার অনুরোধ জানায় এবং প্রথমদিকে আমি এক বছরের জন্য দায়িত্ব নিতে রাজী হই। কিন্তু তারা আমাকে অনুরোধ জানায় অন্তত দুই বছরের জন্য এই পদে দায়িত্ব নিতে।’