ঢাকাMonday , 30 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আগামী ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস : নানা কর্মসূচি গ্রহণ

Link Copied!

dhaka-universityনিজস্ব প্রতিবেদক : আগামী ১ জুলাই শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস।
বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে এ দিবসটি উদযাপন করবে।
১ জুলাই সকাল ১০টায় প্রশাসনিক ভবন সংলগ্ন মলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ দিবসের সার্বিক কর্মসূচীর উদ্বোধন করা হবে।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস’কে সামনে রেখে রোববার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এ সভায় সভাপতিত্ব করেন।
সভার সিদ্ধান্ত অনুযায়ী এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং মানবিক চেতনা বিকাশে উচ্চশিক্ষা’।
প্রস্তুতি সভায় বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন), কোষাধ্যক্ষ, সিনেট সদস্য, সিন্ডিকেট সদস্য, শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, ডিন, প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যানগণ, ইনস্টিটিউটের পরিচালক, প্রক্টর, অফিস প্রধান ও বিভিন্ন সমিতির প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সভায় দিবসটি যথাযথভাবে উদ্যাপনের জন্য বিশ^বিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীনকে আহ্বায়ক করে ২৮ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে সকাল ১০টায় প্রশাসনিক ভবন সংলগ্ন মলে জমায়েত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও হলসমূহের পতাকা উত্তোলন শেষে সকাল ১০টা ৩০ মিেিনট শোভাযাত্রা বের করা। বিশ^বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ র‌্যালিতে অংশগ্রহণ করবেন।
এছাড়াও সকাল ১১টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে ।
চারুকলা অনুষদের তত্ত্বাবধানে শিক্ষক ও শিক্ষার্থীদের শিল্পকর্মের প্রদর্শনী এবং শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হবে।
এর পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদ, বিভাগ, ইনস্টিটিউট ও হলগুলোর পক্ষ থেকে দিনব্যাপী নিজস্ব কর্মসূচী গ্রহণ করা হবে।
আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।