স্পোর্টস ডেস্ক : বরফে ঢাকা মাউন্ট এভারেস্টের পাদদেশে আয়োজন করা হয়েছিল বিশ্বের উচ্চতম ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। দুর্গম ও দুঃসাহসিক এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন নেপালের বীর বাহাদুর সানোয়ার।
১৯৫৩ সালের ২৯ মে তেনজিং নরগে ও এডমুন্ড হিলারি সর্বপ্রথম এভারেস্টের চূড়া জয় করেন। সেই ঘটনার ৫০ বছর পূর্তিতে ২০০৩ সাল এভারেস্টের পাদদেশে ম্যারাথনের আয়োজন করা হয়। তখন থেকে প্রতি বছর ম্যারাথন এই দৌড় প্রতিযোগিতা হচ্ছে।
এই ম্যারাথনে বিশ্বের সেরা ম্যারাথন দৌড়বিদ মোহাম্ম ফারাহ অংশগ্রহণ করেননি। অংশ নিয়েছেন বিদেশী ও নেপালি দৌড়বিদদরা। ১৬০ জন দৌড়বিদদের মধ্যে চ্যাম্পিয়ন হন বাহাদুর।
রোববার স্থানীয় সময় সকাল ৭টায় এই দৌড়প্রতিযোগিতা শুরু হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ হাজার ৩৬৪ মিটার উঁচুতে এই প্রতিযোগিতা হয়। ৪ ঘণ্টা ১০ সেকেন্ডে ৪২ কিলোমিটার পথ অতিক্রম করে প্রথম স্থান দখল করেন বাহাদুর।
২৯ বছর বয়সী সেনা সদস্য বলেন, ‘এই রুটটি অনেক চ্যালেঞ্জিং কিন্তু আনন্দেরও। আমি জিততে পেরে অনেক আনন্দিত।’

