স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জয় পেয়েছে ব্রাজিল। কোপা আমেরিকার আগে রোববার রাতে পানামার বিপক্ষে মাঠে নেমেছিল পাঁচবারের চ্যাম্পিয়নরা। নিজেদের সেরা খেলোয়াড় নেইমারকে ছাড়া ২-০ গোলে জিতেছে তারা।
ব্রাজিলের তারকা রিকার্ডো ওলিভেইরার ইনজুরির কারণে দলে ডাক পেয়েছিলেন জোনাস। সুযোগটি ভালোভাবে কাছে লাগালেন। খেলার ২ মিনিটে দলকে লিড এনে দেন তিনি।
২০১১ সালের নভেম্বরের পর এই প্রথম ব্রাজিলের হয়ে গোল করলেন বেনফিকার স্ট্রাইকার। প্রায় পাঁচ বছর আগে মিশরের বিপক্ষে এক প্রীতি ম্যাচে তার জোড়া গোলে ২-০তে জিতেছিল ব্রাজিল।
খেলার ৬৪ ম্যাচে জোনাসকে মাঠ থেকে তুলে নেয়া হয়। তার বদলি হিসেবে নামেন গ্যাব্রিয়েল। এটি ছিল তার অভিষেক ম্যাচ। অভিষেকটা স্মরণীয় করে রাখলেন এই স্ট্রাইকার। মাঠে নামার ৯ মিনিটের মাথায় প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দিলেন।
তার এই গোলের পর সুবাদে ২-০ গোলে জিতেছে ব্রাজিল। কোপা আমেরিকায় ইকুয়েডরের মুখোমুখি হওয়ার আগে এই জয় তাদের আত্মবিশ্বাসকে বাড়িয়ে দিল।
কোপার ‘বি’ গ্রুপ থাকা ব্রাজিলের অন্য প্রতিপক্ষ হল হাইতি ও পেরু। এদিকে ‘ডি’ গ্রুপে পানামার প্রতিপক্ষ আর্জেন্টিনা, চিলি ও বলিভিয়া।

