ঢাকাMonday , 30 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে দেশীয় অস্ত্রসহ ৬ ছিনতাইকারী আটক

Link Copied!

armsনিজস্ব প্রতিবেদক : রাজধানীর শেরেবাংলা নগর ও বনানী এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ৬ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের হেফাজত থেকে ছুরি, চাকু, চাপাতি ও ককটেল উদ্ধার করা হয়।
সোমবার (৩০ মে) সকালে তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার ডিসি মাসুদুর রহমান।
তিনি জানান, রোববার দিবাগত রাতে শেরেবাংলা নগর থানাধীন চক্ষু হাসপাতালের সামনে অভিযান পরিচালনা করে ২ ছিনতাইকারীকে আটক করে শেরেবাংলা নগর থানা পুলিশ। আটকরা হল-লিটন ও রুপক হোসেন। এ সময় তাদের হেফাজত হতে ৩২টি ককটেল উদ্ধার করা হয়। শেরেবাংলা নগর থানার এএসআই আতাউর রহমানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
এরআগে, ওই রাতেই বনানী থানাধীন আর্মি স্টেডিয়ামস্থ নিউ এয়ারপোর্ট রোডে অভিযান পরিচালনা করে ৪ ছিনতাইকারীকে আটক করে বনানী থানা পুলিশ। এরা হল- রুবেল, সাইদুল, জয়নাল ও আব্দুল হক। এ সময় তাদের হেফাজত হতে ১টি চাপাতি, ১টি চাকু ও ১টি ছোরা উদ্ধার করা হয়। বনানী নগর পুলিশ ফাঁড়ির এএসআই সাইফুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।