পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রঞ্জিত রোজারী (৩৫) নামে এক খ্রিস্টান ব্যবসায়ী গুরুতর জখম হয়েছেন।
রোববার রাত ১০টার দিকে উপজেলার ফৈলজানা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই ব্যবসায়ীকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার এ হামলার সত্যতা নিশ্চিত করেছেন।

