ঢাকাSunday , 29 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে ২ ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত

Link Copied!

Road-Accident-গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সিটি করপোরেশনের নাওজোড় এলাকায় দু’টি ট্রাকের সংঘর্ষে কামাল হোসেন নামে চালকের এক সহযোগীর মৃত্যু হয়েছে।
রোববার ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত কামাল হোসেনের বাড়ি দিনাজপুর জেলায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোর সাড়ে ৪ টার দিকে নাওজোড় বাইপাস এলাকায় একটি পার্কিং করা সারবোঝাই ট্রাকের পেছনে অপর একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ট্রাকের চালকের সহযোগী কামাল হোসেন মারা যান।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।