ঢাকাSunday , 29 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সোনাগাজীতে দু’শতাধিক বোমা উদ্ধার

Link Copied!

Bombফেনী প্রতিনিধি : ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রাম থেকে শনিবার রাতে দু’শতাধিক বোমা উদ্ধার করেছে পুলিশ। আগামী ৪ জুন ষষ্ঠ দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রভাবিত করার জন্য বোমাগুলো তৈরি করা হতে পারে বলে পুলিশের ধারণা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল শনিবার রাত ১২টার দিকে শুক্কুরের দোকান সংলগ্ন মানিক সওদাগরের নির্মাণাধীন বাড়িতে হানা দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিন যুবক পালিয়ে যায়। ওই বাড়ির একটি কক্ষ থেকে ৯ কার্টন বোমা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য ওই বাড়ির নৈশপ্রহরী আমিন উল্লাহকে আটক করা হয়েছে।
এদিকে, বিএনপি প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আমিন উদ্দিন দোলন অভিযোগ করে জানান, মতিগঞ্জ ইউনিয়নের আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থী রবিউজ্জমান বাবুর বাড়ির পাশ থেকে বোমাগুলো উদ্ধার করা হয়েছে। বোমার সঙ্গে আওয়ামী লীগ প্রার্থীর পোস্টার, ফেস্টুন পাওয়া গেছে। এর আগে তফসিল ঘোষণার পর থেকে নিয়মিত বোমা বিস্ফোরণ করছে আওয়ামী লীগ সমর্থকরা।
তিনি আরো জানান, গত ২২ মে আমার বাড়ির ঘরে তালা লাগিয়ে গোয়াল ঘরে আগুন ধরিয়ে দেয় আওয়ামী লীগ কর্মীরা। এ সময় পর পর ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং ঘরের তালা ভেঙে বাড়ির লোকদের উদ্ধার করে।
আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থী রবিউজ্জমান বাবুর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করতে চাইলে তাকে পাওয়া যায়নি।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবীর বোমা উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত বোমার পরিমাণ প্রায় দু’শতাধিক। বোমা তৈরির সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে। রোববার দুপুর সাড়ে ১১টা পর্যন্ত এ ব্যাপারে কোনো মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।