ঢাকাSunday , 29 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাব্বিরের ব্যাটে প্রাইম ব্যাংকের বড় জয়

Link Copied!

Sabbirস্পোর্টস ডেস্ক : মনির হোসেন ও মোহাম্মদ আজিমের বিধ্বংসী বোলিং আর সাব্বির রহমান রুম্মানের ব্যাটে চড়ে ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে জয়ে ফিরেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত বৃষ্টি বিঘ্নিত রিজার্ভ ডের ম্যাচে তারা ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে কলাবাগান ক্রিকেট একাডেমিকে (সিএ)।
বৃষ্টির কারণে ২১ ওভারে নেমে আসা ম্যাচটিতে কলাবাগান ক্রিকেট একাডেমি আগে ব্যাট করতে নেমে ৮৯ রানে অলআউট হয়। জবাবে ১০.৩ ওভারে মাত্র ২টি উইকেট হারিয়ে জয়ের বন্দরে তরি ভেড়ায় প্রাইম ব্যাংক। উভয় দলের এদিন ছিল লিগের নবম ম্যাচ। নয় খেলা থেকে ১০ পয়েন্ট নিয়ে সুপার সিক্সে খেলার সম্ভাবনাকে আরো উজ্জ্বল করলো প্রাইম ব্যাংক। অপরদিকে সমসংখ্যক খেলা থেকে মাত্র ২ পয়েন্ট পাওয়ায় কলাবাগান একাডেমির রেলিগেশনে খেলাটা প্রায় নিশ্চিত হয় গেল।
এর আগে শনিবার সকাল থেকে শুরু হয় বৃষ্টি। পরে বৃষ্টি থামলে দুপুর ২টায় খেলা শুরু হয়। প্রাইম ব্যাংকের অধিনায়ক শুভাগত হোম চৌধুরী টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠান। বৃষ্টির কারণে ম্যাচটি ২১ ওভারে করা হয়। আর টসে হেরে ব্যাট করতে নেমে মোটেও সুবিধা করে উঠতে পারেনি কলাবাগানের দুই ওপেনার ইরফান শুক্কুর ও মোহাম্মাদ আরাফাত। শুক্কুর ১২ রান ও আরাফাত ৯ রান করে আউট হয়ে যান।
এরপর প্রাইম ব্যাংকের মোহাম্মদ আজিম ও মনির হোসেনের বিধ্বংসী বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে কলাবাগান একাডেমি। শেষ পর্যন্ত ২১ ওভারে ৮৯ রানে অলআউট হয় যায় তারা। কলাবাগান একাডেমির হয়ে মেহেদি হাসান মিরাজ সর্বোচ্চ ১৯ রান করেন।
এ ছাড়া তাপস ঘোষ ১২ রান, প্রসেনজিৎ দাস ও আব্দুল হালিম দুই জনে ১১ রান করে সংগ্রহ করেন। প্রাইম ব্যাংকের মনির ও আজিম ৩টি করে উইকেট পান। পরে মাঠে আলোর স্বল্পতা দেখা দিলে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। রোববার সকালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মাত্র ৯০ রানের লক্ষ্যে খেলতে নেমে ১০.৩ ওভারে ৮টি উইকেট হাতে অক্ষত রেখেই জয় নিশ্চিত করে প্রাইম ব্যাংক।
কলাবাগান একাডেমির দেয়া ৯০ রানে লক্ষ্যে রোববার সকালে ব্যাট করতে নামে প্রাইম ব্যাংক। ব্যাটিংয়ে নেমে দলীয় ১৭ রানে ওপনার মেহেদী মারুফকে হারায় তারা। এরপর অপর ওপেনার শাহনাজ আহমেদকে নিয়ে দলের হাল ধরেন সাব্বির রহমান রুম্মান। এ জুটিতে ৩০ রান ওঠার পর আউট হয়ে যান শাহনাজ।
পরে নূরুল হাসান সোহানকে নিয়ে বাকি কাজ শেষ করেন সাব্বির। দলকে জিতিয়ে তবেই মাঠ ছাড়ে এই জুটি । ফলে ৬৩ বল হাতে রেখেই জয় পায় প্রাইম ব্যাংক। দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রানে অপরাজিত থাকেন সাব্বির। ২৯ বলে ৫টি চার ও ১টি ছক্কায় এ রান করেন তিনি। এ ছাড়া শাহনাজ ২২ রান ও সোহানের ব্যাট থেকে আসে হার না মানা ১৫ রান। কলাবাগান একাডেমির আবু জায়েদ রাহী ও মেহেদি হাসান মিরাজ ১টি করে উইকেট তুলে নেন। শেষ পর্যন্ত সবাইকে পেছনে ফেলে মাত্র ১২ রান খরচায় ৩টি উইকেট পাওয়ায় ম্যাচসেরা হয়েছেন প্রাইম ব্যাংকের মনির হোসেন।