ঢাকাSunday , 29 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অ্যাটলেটিকোর চেয়ে রিয়াল ভালো দল: সিমিওনে

Link Copied!

simioneস্পোর্টস ডেস্ক : মাত্র ৩ বছরের ব্যবধানে দু’বার চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। দুর্ভাগ্য তাদের, দু’বারই নগরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের কাছে পরাস্ত হয়েছে। শনিবার রাতে ইতালির মিলান শহরের সান সিরো স্টেডিয়ামে টাইব্রেকারে ৫-৩ গোলে হেরে গেছে অ্যাটলেটিকো। তাই আরো একবার স্বপ্নভঙ্গের বেদনা নিয়ে স্পেনে ফিরেছে তারা।
কী আর করার? ফাইানালের হারে হতাশ অ্যাটলেটিকোর কোচ দিয়েগো সিমিওনে। নিজ দলের চেয়ে রিয়াল মাদ্রিদকে সেরা মনে করছেন তিনি। ইউরোপসেরার শিরোপা জেতায় রিয়াল অভিনন্দন জানিয়ে সিমিওনে বলেন, ‘প্রথমত আমি অভিনন্দন জানাতে চাই রিয়াল মাদ্রিদকে। অ্যাটলেটিকোর চেয়ে তারা ভালো দল। শেষ মুহূর্তেই (টাইব্রেকারে) পেনাল্টি মিসই তা প্রমাণ করে।’
নির্ধারিত সময়ে রিয়ালের সঙ্গে ১-১ গোলের ব্যবধানে ড্র করেছিল সিমিওনের দল। অ্যাটলেটিকো যে একদম খারাপ খেলেছে, তা কিন্তু নয়। বরং ফাইনালের মতোই হাড্ডাহাড্ড লড়াই করেছে তারা। দিন শেষে ফলটাকে বড় করে দেখা হয়। তাই হারের জন্য কোনো অজুহাত দেখাতে রাজি নন সিমিওনে। বলেন, ‘এই হারের পর বলার মতো কোনো ভাষা নেই। টাইব্রেকার দিয়ে সব কিছু বিবেচনা করা যায় না। তবে কে জিতলো, এটা দেখা হয়। হারের জন্য কোনো অজুহাত খুঁজদে চাই না।’