ঢাকাSunday , 29 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষক নির্বাচনে আ.লীগ-বিএনপি জোট!

Link Copied!

ju1জাবি প্রতিনিধি : আসছে ৫ জুন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সিন্ডিকেট, শিক্ষা পর্ষদ ও অর্থ কমিটির নির্বাচন নিয়ে অন্তর্কোন্দলে বিভক্ত হয়ে পড়েছে বিএনপিপন্থি শিক্ষকরা। এ নিয়ে এক গ্রুপ অন্য গ্রুপের বিরুদ্ধে প্রচারপত্রও বিলি করছে।
নির্বাচনে বিএনপিপন্থি ১৩ জন শিক্ষক আওয়ামী লীগপন্থি শিক্ষকদের সঙ্গে ‘সম্মিলিত শিক্ষক প্যানেল’ নামে জোট গঠন করেছেন। এর বিরোধিতা করে প্রচারপত্র বিলি করেছেন বিএনপিপন্থি আরেক অংশের শিক্ষকরা।
প্রচারপত্রে বলা হচ্ছে, আমরা আসন্ন নির্বাচনের প্রস্তুতি গ্রহণ, কৌশল নির্ধারণ ও প্রার্থিতা চূড়ান্ত করার লক্ষ্যে গত ২৫ মে সাধারণ সভায় মিলিত হই। উক্ত সভায় প্রার্থিতা চূড়ান্ত করা হয়। কিন্তু ফোরামের সভায় কয়েকজন সদস্য আওয়ামীপন্থি শিক্ষকদের সাথে জোটবদ্ধভাবে নির্বাচন করার প্রস্তাব দেন। সভায় উপস্থিত সংখ্যাগরিষ্ঠ সদস্যরা জোটবদ্ধ নির্বাচনের বিরোধিতা করে এককভাবে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের ব্যানারে নির্বাচন করার পক্ষে মত দেন। অথচ আমরা লক্ষ্য করছি ফোরামের কয়েকজন সদস্য সংখ্যাগরিষ্ঠদের মতামতকে উপেক্ষা করে আওয়ামীপন্থি শিক্ষকদের সাথে জোট করে নির্বাচনে অংশগ্রহণ করছে।
এ বিষয়ে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আহ্বায়ক সৈয়দ মোহাম্মদ কামরুল আহছান বলেন, ‘আমরা সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সিদ্ধান্তের ভিত্তিতে এই জোট গঠন করেছি। জোটের বিরোধিতা করে যারা প্রচারপত্র বিতরণ করছে তারা মূলত দল ভাঙার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।’