ঢাকাSaturday , 28 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, ধর্ষক আটক

Link Copied!

Rape1মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের কালকিনি উপজেলার বালীগ্রাম এলাকার কর্নপাড়া গ্রামে এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের ঘটনায় ধর্ষক চুন্নু বেপারী (৫০) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ধর্ষকের ছেলে আসাদ বেপারী ও টুটুল বেপারীর নেতৃত্বে একদল সন্ত্রাসী ধর্ষিতার পরিবারের ওপর অতর্কিত হামলা চালায়।
এতে আহত হন কামাল শরীফ, রিপন আকন, রুহুল শরীফ, সাইদুল শরীফ, মস্তফা শরীফ, কাদের হাওলাদার, দিদার আকন, মো. আলী ও সালামসহ কমপক্ষে ২০ জন। আহতদের মাদারীপুর ও কালকিনি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী পরিবার জানায়, বালীগ্রাম এলাকার কর্নপাড়া গ্রামের ১১ বছরের এক প্রতিবন্ধী শিশু তার মামা বাড়ি থেকে বাড়ি যাচ্ছিলেন। পথে একই এলাকার মোহন বেপারীর ছেলে নান্নু বেপারী ওই শিশুকে পাট ক্ষেতে তুলে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।
এ ব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক জানান, ধর্ষককে আটক করা হয়েছে। এছাড়া ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।