ঢাকাSaturday , 28 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে বাসচাপায় ২ প্রিজাইডিং অফিসার নিহত

Link Copied!

Accidentঠাকুরগাঁও প্রতিনিধি : সদর উপজেলার মুন্সির হাটে বাসচাপায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণে দায়িত্বপ্রাপ্ত দুই প্রিসাইডিং অফিসার বিমল চন্দ্র (৩৫) ও ফিরোজা বেগম (৩০) নিহত হয়েছে।
মুন্সিরহাটে দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস চাপায় নির্বাচনী দায়িত্বে নিয়োজিত এই দুই কর্মকর্তার মৃত্যু হয়।
শনিবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিমল চন্দ্র রায় দারাজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক (৩৫) এবং ফিরোজা বেগম কালেশ্বরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বিমল চন্দ্র ও ফিরোজা বেগম মোটরসাইকেলযোগে বালিয়া ইউনিয়নের বড়গ্রাম ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের জন্য যাচ্ছিলেন। পথিমধ্যে মুন্সির হাটে পৌঁছালে পেছন থেকে একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। বাসটি ঢাকা থেকে পঞ্চগড় যাচ্ছিল। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান নিহতের সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।