ঢাকাSaturday , 28 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফাইনালে ওঠার পরিকল্পনাটা মাঠেই করেছিলেন ওয়ার্নার

Link Copied!

ornarস্পোর্টস ডেস্ক : সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। দলকে সামনে থেকেই নেতৃত্ব দিচ্ছেন তিনি। শুক্রবার ডু-অর-ডাই ম্যাচে গুজরাট লায়ন্সের বিপক্ষে খেলেছেন ৫৮ বলে ১১টি চার ও তিনটি ছক্কায় ৯৩ রানের মহাকাব্যিক ইনিংস। দলকে ৪ উইকেটে জিতিয়ে মাঠ ছেড়েছেন তিনি। এটা বলার অপেক্ষা রাখে না যে এই জয়ে ফাইনালের টিকিট হাতে পেয়ে গেছে হায়দরাবাদ।
ম্যাচ শেষে ওয়ার্নার জানালেন, ফাইনালে ওঠার পরিকল্পনাটা মাঠেই করেছিলেন তিনি। দ্রুত ২টি উইকেট পড়ে যাওয়ার পর নিজেকে সামাল দিচ্ছিলেন। শেষ পর্যন্ত খেলে আসার জন্য ছিলেন দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। অবেশেষে তার পরিকল্পনা কাজে লেগেছে। এতে দারুণ খুশি হায়দবারাদ অধিনায়ক।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ওয়ার্নার বলেন, ‘দারুণ লাগছে। জানতাম, শেষ পর্যন্ত আমি ক্রিজে থাকলে পারলে এই রান তাড়া করা সম্ভব। জয়ের কৃতিত্ব বিপুলকেও দিতে হবে। অনেক ভালো খেলেছে সে। বোলিংটাও তো দারুণ করেছে। দলে তার অবদান গুরুত্বপূর্ণ। একদিকে যেমন ফুল-টাইম স্পিনার, অপরদিকে ব্যাট করতে পারে। দলে অবদান রাখতে পারায় আমি নিজেও রোমাঞ্চিত।’
তবে বাঁচা-মরার ম্যাচে এই কাজটি মোটেই সহজ ছিল না। কিছু ভুলের জন্য অনুতপ্ত ওয়ার্নার। বলেন, ‘এই জয়ের কৃতিত্ব আমি নিতে চাই না। আবেগের বশবর্তী হয়ে কিছু ভুল শট খেলেছিলাম। যখন দু’জন ব্যাটসম্যান শুরুতেই আউট হয়ে যায়, তখন অবশ্য কাজ অনেক কঠিন হয়ে গিয়েছিল। অবশেষে ফাইনালে উঠলাম। শিরোপা নির্ধারণী ম্যাচে প্রতিপক্ষকে নিয়ে ভাবছি না। আমাদের পরিকল্পনাটা শুধু বাস্তবায়ন করতে চাই।’