ঢাকাSaturday , 28 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাবি সিন্ডিকেট, অর্থ কমিটি ও শিক্ষা পর্ষদ নির্বাচন ৫ জুন

Link Copied!

ju1নিজস্ব প্রতিবেদক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিভিন্ন ক্যাটাগরিতে সিন্ডিকেট সদস্য, অর্থ কমিটি ও শিক্ষা পর্ষদের নির্বাচন আগামী ৫ জুন অনুষ্ঠিত হবে।
নির্বাচনে আওয়ামীপন্থি শিক্ষকরা ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’ প্যানেল ও অপরদিকে বিএনপি, বামপন্থি ও আওয়ামীপন্থি শিক্ষকদের একাংশ ‘সম্মিলিত শিক্ষক’ প্যানেল ঘোষণা করেছেন।
এছাড়া নির্বাচনে সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক ক্যাটাগরিতে দুই জন শিক্ষক স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে ৫ জুন সকাল সাড়ে ৮ টা থেকে বেলা ২ টা পর্যন্ত ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। নির্বাচনের রিটানিং অফিসার ও রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক এসব তথ্য নিশ্চিত করেন।
এসময় তিনি বলেন, নির্বাচনে ৬টি ক্যাটাগরিতে ৬ জন সিন্ডিকেট সদস্য, অর্থ কমিটিতে ১ জন  ও শিক্ষা পর্ষদে ৩টি ক্যাটাগরিতে মোট ৬ জন শিক্ষককে প্রতিনিধি নির্বাচিত করা হবে ।
জানা যায়, ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’ প্যানেল থেকে সিন্ডিকেট সদস্য হিসেবে ডীন ক্যাটাগরিতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো: আমির হোসেন, প্রভোস্ট ক্যাটাগরিতে ফজিলাতুন্নেসা হলের প্রভোস্ট অধ্যাপক মো: শাহেদুর রশিদ, অধ্যাপক ক্যাটাগরিতে গনিত বিভাগের অধ্যাপক মো: লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ্, সহযোগী অধ্যাপক ক্যাটাগরিতে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাজমুল হাসান তালুকদার, সহকারী অধ্যাপক ক্যাটাগরিতে উদ্ভিদবিজ্ঞান বিভাগের মোসা: ফাহিমা আহমেদ এ্যানি, প্রভাষক ক্যাটাগরিতে মাইক্রোবায়োলজি বিভাগের প্রভাষক সৈয়দা মরিয়ম লিজা।
অর্থ কমিটিতে শিক্ষক প্রতিনিধি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ফরিদ আহমদ।
এছাড়া শিক্ষা পর্ষদ নির্বাচনে শিক্ষক প্রতিনিধি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সহযোগী অধ্যাপক ক্যাটাগরিতে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ মোহাম্মদ সোহায়েল, গনিত বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ ওসমান গণি, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ লুৎফর রহমান, সহকারী অধ্যাপক ক্যাটাগরিতে ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির সহকারী অধ্যাপক মো. ওয়াহিদুজ্জামান, প্রভাষক ক্যাটাগরিতে সরকার ও রাজনীতি বিভাগের প্রভাষক মোহাম্মদ তারিকুল ইসলাম ও ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক মো: ইউসুফ হারুন ।
এদিকে ‘সম্মিলিত শিক্ষক’ প্যানেল থেকে সিন্ডিকেট সদস্য হিসেবে ডিন ক্যাটাগরিতে কলা ও মানবিকী অনুষদের ডীন অধ্যাপক  মো. মোজাম্মেল হক, প্রভোস্ট ক্যাটাগরিতে বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক শামীমা সুলতানা, অধ্যাপক ক্যাটাগরিতে পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এ. এ. মামুন, সহযোগী অধ্যাপক ক্যাটাগরিতে পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এ কে এম রাশেদুল আলম, সহকারী অধ্যাপক ক্যাটাগরিতে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক মো. ফজলুল হালিম রানা, প্রভাষক ক্যাটাগরিতে গনিত বিভাগের প্রভাষক মো. আল-আমিন খান প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অর্থ কমিটিতে শিক্ষক প্রতিনিধি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি মো. মনোয়ার হোসেন।
শিক্ষা পর্ষদ নির্বাচনে শিক্ষক প্রতিনিধি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সহযোগী অধ্যাপক ক্যাটাগরিতে পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ এমাদুল হুদা, পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. শারমীন সুলতানা, মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. শামছুন নাহার, সহকারী অধ্যাপক ক্যাটাগরিতে ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মাসুদা পারভীন, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. উম্মে সালমা যোহরা, প্রভাষক ক্যাটাগরিতে পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক ড. আবদুল মান্নান ।
অপরদিকে নির্বাচনে সিন্ডিকেট সদস্য হিসেবে দুই জন শিক্ষক স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন- সহযোগী অধ্যাপক ক্যাটাগরিতে ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মোহম্মদ গোলাম রব্বানী ও সহকারী অধ্যাপক ক্যাটাগরিতে ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক মো. ফখরুল ইসলাম।
এ বিষয়ে আওয়ামীপন্থী শিক্ষক প্যানেলের সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো: আমির হোসেন বলেন, ‘আমরা  নেতৃত্বদানে সক্ষম, যোগ্য  সৎ, কর্মতৎপর নিষ্ঠাবান শিক্ষকগণকে মনোনয়ন দিয়েছি।’
‘সম্মিলিত শিক্ষক’ প্যানেলের কলা ও মানবিকী অনুষদের ডীন অধ্যাপক  মো. মোজাম্মেল হক বলেন, ‘আমরা প্রশাসনের কাজকে আরো সচল করার লক্ষে নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমরা আমাদের জয়ের ব্যাপারে ১০০ ভাগ আশাবাদী।’