ঢাকাFriday , 27 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে আগুনে পুড়ে ব্যবসায়ীর মৃত্যু

Link Copied!

fire-jময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ শহরের বাঘমারা এলাকার নিজ বাসায় সকালে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে আবু মাকসুদ খান (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আবু মাকসুদ খানের শহরের হকার্স মার্কেটে জুতার দোকান রয়েছে। তার স্ত্রী ও এক ছেলে রয়েছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, ব্যবসায়ী আবু মাকসুদ বৃহস্পতিবার রাতে শহরের বাঘমারা এলাকার নিজ বাসায় রাতে খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। শুক্রবার সকালে বিদ্যুতের শর্ট সার্কিট (টেলিভিশন) থেকে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় এলাকাবাসী ঘরে আগুন দেখে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ মাকসুদের অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করে। রাতে ওই বাড়িতে আর কোনো সদস্য ছিলেন না।