মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর সদরের সমাদ্দার এলাকায় যাত্রীবাহী বাস ব্রিজের রেলিং ভেঙে খালে পড়ে ৮ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অর্ধশত। এদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার দুপুরের দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। বর্তমানে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
মাদারীপুরের পুলিশ সুপার সারোয়ার হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে ঢাকা থেকে ঝালকাঠি যাচ্ছিল সুগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাস। দুপুরের দিকে ওই এলাকার একটি ব্রিজের উপর বাসটি পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারায়। এ সময় ব্রিজের রেলিং ভেঙে বাসটি খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৫ জন নিহত হয়।

