ঢাকাFriday , 27 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ

Link Copied!

bangladesh5স্পোর্টস ডেস্ক : আগামী ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সফরে কিউইদের বিপক্ষে টাইগাররা খেলবেন দুটি টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি২০ ম্যাচ। ওই মাসের ২৬ তারিখ ক্রাইস্টচার্চে বক্সিং ডে ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ। সেটি শেষ হবে আগামী বছরের (২০১৭) জানুয়ারির ২৪ তারিখ। এমন তথ্যই নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট।
কমনওয়েলথভুক্ত দেশে একটি ঐতিহ্য আছে, বড়দিনের পরের দিনটি বক্সিং ডে হিসেবে পালন করে থাকে। সাধারণত এই দিনে টেস্ট ক্রিকেটকেই প্রাধান্য দেয়া হয়। তবে কখনো কখনো এ রীতি থেকে বেরিয়ে ওয়ানডে কিংবা টি২০ ম্যাচও অনুষ্ঠিত হয়। এবারও তেমনি বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে খেলতে যাচ্ছে নিউজিল্যান্ড।
শুধু এবারই নয়, এর আগেও দু’বার নিউজিল্যান্ডের বিপক্ষে বক্সিং ডে ম্যাচ খেলেছিল বাংলাদেশ। একটি ছিল ২০০১ সালে। টাইগাররা অপর ম্যাচটি খেলেছিলেন ২০০৭ সালে। এবার তৃতীয়বারের মতো বক্সিং ডে ম্যাচ খেলবেন মাশরাফিরা।
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের চূড়ান্ত সূচি:
ম্যাচ ভেন্যু তারিখ
প্রথম ওয়ানডে………ক্রাইস্টচার্চ………..২৬ ডিসেম্বর ২০১৬
দ্বিতীয় ওয়ানডে……..নেলসন……………২৯ ডিসেম্বর ২০১৬
তৃতীয় ওয়ানডে……..নেলসন……………৩১ ডিসেম্বর ২০১৬
প্রথম টি-টোয়েন্টি……নেপিয়ার………….৩ জানুয়ারি ২০১৭
দ্বিতীয় টি-টোয়েন্টি…..মাউন্ট মঙ্গানুই……৬ জানুয়ারি ২০১৭
তৃতীয় টি-টোয়েন্টি…..মাউন্ট মঙ্গানুই…….৮ জানুয়ারি ২০১৭
প্রথম টেস্ট…………..ওয়েলিংটন………..১২-১৬ জানুয়ারি ২০১৭
দ্বিতীয় টেস্ট………….ক্রাইস্টচার্চ………..২০-২৪ জানুয়ারি ২০১৭