ঢাকাFriday , 27 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রোনালদো আসলে এরকমই

Link Copied!

Ronaldoস্পোর্টস ডেস্ক : ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে সম্পর্কটা ভালো না গ্যারেথ বেলের! একে অন্যের ছায়া দেখতে পারেন না। এমন খবরই দিয়ে থাকে মিডিয়া। তবে এসব খবর নাকি মিডিয়ার বানানো গল্প। রিয়ালে আসার পর থেকেই রোনালদোর সঙ্গে দারুণ সময় কাটছে, এমন দাবিই বেলের।
তবে মাঝেমাঝে মাঠের মধ্যে হাত-পা ছোঁড়ে, রেগে যান রোনালদো। আবেগপ্রবণ ফুটবলার বলেই এমন করে থাকেন পর্তুগিজ ফরোয়ার্ড। এ কথা ফুটে উঠেছে বেলের ভাষ্যে, ‘আমার আর রোনালদোর সম্পর্কের ব্যাপারে মিডিয়া এমন কিছু লেখে যাতে সমস্যা তৈরি হয়! কিন্তু মজার ব্যাপার, আমার ওর সম্পর্কটা দারুণ। সেটা ড্রেসিংরুমই হোক বা মাঠ। আপনারা দেখেছেন যে, অনেক অনেক সময় রোনালদো মাঠের মধ্যে হাত-পা ছোঁড়ে, রেগে যায়। রোনালদো আসলে এরকমই। অত্যন্ত আবেগপ্রবণ ফুটবলার।’
রোনালদোকে নিয়ে বেল আরো বলেন, ‘অসম্ভব পরিশ্রম করতে পারে। সবচেয়ে বড় ব্যাপার ও গোল করতেই থাকে। ও ইংরেজিতেই কথা বলে আমার সঙ্গে। যেটা আমার জন্য খুব ভালো। ওর সঙ্গে খেলা দারুণ উপভোগ্য। জিমেও ওর পরিশ্রম দেখলে আপনি মুগ্ধ হবেন। মাঝেমাঝে মজাদার সব জোকস বলে টিমকে চাঙ্গা রাখে। রিয়ালে আসার পর থেকেই আমার সঙ্গে ওর সম্পর্ক খুবই ভালো। বাকি যা শোনেন সব মিডিয়ার বানানো গল্প। আশা করি একসঙ্গে আমরা ক্লাবকে অনেক ট্রফি এনে দিতে পারব।’