ঢাকাThursday , 26 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তৃতীয় রাউন্ডে মারে

Link Copied!

mareস্পোর্টস ডেস্ক : প্রথম রাউন্ডে চেক রিপাবলিকের রাডেক স্টিপানেকের বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছিলেন অ্যান্ডি মারে। দ্বিতীয় রাউন্ডেও জয় পেতে তাকে বেশ ঘাম ঝরাতে হয়েছিল। এই রাউন্ডে ইংলিশ তারকা হারিয়েছেন ফরাসি তরুণ তারকা মাথিয়াস বার্গকে, ৬-২, ২-৬, ৪-৬, ৬-২, ৬-৩ গেমে।
কষ্ট করে হলেও তৃতীয় রাউন্ডের টিকিট পেয়ে খুশি মারে। দুর্দান্ত লড়াই করার জন্য র‌্যাংকিংয়ে ১৬৪তম স্থানে থাকা মাথিয়াস বার্গের প্রশংসা করেন তিনি, ‘মাথিয়াস দারুণ খেলেছে। আমাকে বেশ ভুগিয়েছে সে। তার উজ্জ্বল ভবিষ্যৎ দেখছি। এরকম ম্যাচ আগেও খেলেছি। তবে শেষ পর্যন্ত এতটা লড়তে হয়নি আমাকে!’
সামনের ম্যাচগুলো সাবধানে পা ফেলতে চান মারে। বলেন, ‘আমি মনে করি, আগামীতেও এভাবে লড়াই করার জন্য প্রস্তুত থাকতে হবে আমাকে। টুর্নামেন্টে এগিয়ে যেতে হলে এরকম ম্যাচে ঘুরে দাঁড়াতে হবে। আমি আশাবাদী, পরবর্তী ম্যাচ জিতে শিরোপার আরো কাছে যেতে পারব।’
আগামী ম্যাচে মারের প্রতিপক্ষ ক্রোয়েশিয়ান ইভো কার্লোভিক। ওই ম্যাচে জয় পেলে কোয়ার্টার ফাইনালের খেলা নিশ্চিত হয়ে যাবে ২৯ বছর বয়সী এই ইংলিশ তারকার।